খুব সহজ ঘরোয়া উপাদান দিয়েই মেনিকিউর ও পেডিকিউর করতে পারেন
দি নিউজ লায়নঃ
উপাদান
একটি পাত্র, গোলাপের পাপড়ি, মৃদু গরম জল, গোলাপজল, লেবুর রস, শ্যাম্পু, পেট্রোলিয়াম জেলি, অলিভ অয়েল, চিনি, তুলা, ময়েশ্চারাইজার ক্রিম, একটি ছোট পরিষ্কার টাওয়েল, প্যাকের জন্য মুলতানি মাটি ও নেইলকাটার সেট।
যেভাবে করবেন
প্রথমে হাত ও পায়ের নখগুলো সাইজ করে কেটে নিন। একটি পাত্রে বা বোলে মৃদু গরম জল নিন। এতে এক টেবিল চামচ লেবুর রস, আধ চামচ শ্যাম্পু, গোলাপজল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার প্রথমে পা এবং পরে হাতগুলো ওই মিশ্রণ দিয়ে ভিজিয়ে রাখবেন ১০-১৫ মিনিট। কিছুক্ষণ পরপর পা ও হাতে মিশ্রণটি মেশাবেন। ভেজানো অবস্থায় নেইল ব্রাশ দিয়ে নখগুলোকে ভালো করে ব্রাশ করুন, যাতে নখের ওপর থাকা বাড়তি মৃত কোষগুলো চলে যায়।
এক টেবিল চামচ লেুবুর রস ও এক চা চামচ চিনি দিয়ে স্ক্রাব তৈরি করুন। তারপর ভালো করে হাত ও পায়ের গোড়ালিম্যাসাজ করুন। ম্যাসাজ হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর টাওয়েল দিয়ে হাত ও পা মুছে ফেলুন। এখন প্যাকের জন্য একটি ছোট পাত্রে এক টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ গোলাপজল ও এক চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং আপনার হাত ও পায়ে একটি নরম ব্রাশের সাহায্যে লাগান। আপনার নখগুলোতে পেট্রোলিয়াম জেলি লাগান। এবার অপেক্ষা করুন প্যাকটি শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে ময়েশ্চারাইজার লাগান। প্রতি সপ্তাহে এটি একবার করলে ভালো ফল পাবেন।

Post a Comment